সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে শরিফুল

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। মঙ্গলবার এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। পাল্লেকেলের উইকেট বিবেচনায় নিয়েই গড়া হয়েছে মূল একাদশ।

বাংলাদেশের খেলা সবশেষ টেস্টের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে মুমিনুল স্কোয়াডের দু’দলের মুখোমুখি ২০ দেখায় ১৬টিতে জয় স্বাগতিক শ্রীলঙ্কার, বাংলাদেশ জিতেছে একটিতে। পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানদের রেকর্ডও খুব একটা ভালো না। এই স্টেডিয়ামে খেলা ৭ টেস্টের মাত্র ১টিতে জিতেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের দল : মুমিনুল হক (ক্যাপ্টেন), লিটন কুমার দাস, মোঃ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris