সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্টে আম্পায়ার থাকবেন যারা

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : বুধবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্যান্ডিতে অনুষ্ঠেয় এই সিরিজের আম্পায়ারও চূড়ান্ত হয়ে গেছে। দুটি টেস্টেই শ্রীলঙ্কার আম্পায়াররা ম্যাচটি পরিচালনা করবেন। দুই টেস্টে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগাল্লে। অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও রুচিরা পাল্লিয়াগুরুগে। ধর্মসেনা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হলেও পাল্লিয়াগুরুগে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার।

এছাড়া টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রাবেন্দ্রা উইমালাসিরি। চতুর্থ ও রিজার্ভ আম্পায়ার লিনডন হানিবাল ও প্রাগিত রামবুকওয়েলা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কায় উড়ে গেছে মুমিনুল হকরা। এরপর তিন দিন রুম কোয়ারেন্টিন শেষ করে তারা গত বৃহস্পতিবার থেকে অনুশীলনে শুরু করেছে। ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে মুমিনুল-তামিমরা। দুইদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে দল।

বুধবার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris