সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আমরা এখানে ম্যাচ জেতার জন্য এসেছি : মুমিনুল

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : টানা দুই সিরিজে ব্যর্থতার পর এবার শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল। গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে উইন্ডিজের তৃতীয় শ্রেণির দলের কাছে টেস্টে ধোলাই হওয়ার মতো বড় লজ্জা পেতে হয়েছে। দেশের বাইরে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স কোনোদিনই ভালো নয়। দেশের ক্রিকেটে এই চরম দুঃসময়ের মাঝেও অধিনায়ক মুমিনুল হক কোনো চাপ অনুভব করছেন না। ম্যাচের আগের দিন মঙ্গলবার মুমিনুল বলেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপেই নেই।

দলও কোনো চাপে নেই। আমরা এখানে ম্যাচ জেতার জন্য এসেছি। পুরোপুরি চেষ্টা করব জেতার জন্য। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা সবশেষ দুটি টেস্টে ভালো করতে পারিনি। তবে আগেও বলেছি, ক্রিকেটে আগে কি হয়েছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে যদি আমাদের প্রক্রিয়া ঠিক থাকে, আমরা জয় নিয়ে ফিরতে পারব।’ বাংলাদেশের ক্রিকেটের দুর্দিনের উদাহরণ পাওয়া যায় পরিসংখ্যানে। সর্বশেষ ৯ টেস্টের ৮টিতেই হেরেছে টাইগাররা।

এর মধ্যে ৫টি হেরেছে ইনিংস ব্যবধানে! সাম্প্রতিক সময়ের এই ব্যর্থতা সঙ্গী করে এবার শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। অন্যদিকে গত মাসে উইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে লঙ্কানরা। দেশ ছাড়ার আগে অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, করোনার কারণে তাদের প্রস্তুতিট ঠিকঠাক হয়নি। এ ছাড়া তিনি বলেছিলেন, সাকিব আল হাসান না থাকায় শ্রীলঙ্কা সফরে কোনো প্রভাব পড়বে না।


আরোও অন্যান্য খবর
Paris