সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইপিএল থেকে ধোনির অবসর নেওয়া উচিত?

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : গত আইপিএল থেকেই খুবই খারাপ ছন্দে রয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে সব মিলিয়ে মাত্র ২০০ রান করেছিলেন। চলতি বছরেও ধোনির পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সোমবার রাতের ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। টি-টোয়েন্টিতে যেখানে মারকাটারি খেলার কথা সেখানে নিজের খেলা প্রথম ৬ বলে মাত্র ১ রান নিতে পেরেছেন ধোনি!

এত স্লো শুরু করার জন্য খেলা শেষে নিজেই নিজের সমালোচনা করেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। বলেন, ‘প্রথম যে ৬টি বল আমি খেলেছি, অন্য ম্যাচেও এটা ঘটলে আমাদের এর মূল্য চোকাতে হতে পারে’। আসলে ধোনির থেকে প্রত্যাশাটা এখনও আকাশছোঁয়া। কিন্তু তাঁর বয়স হয়েছে। ব্যাটের ধার কমেছে। সুরেশ রায়না আউট হওয়ার পর ধোনি যখন নামেন, তখন সবে ১৩.৫ ওভার হয়েছে। তখনও ৬ ওভার ১ বল বাকি। ধোনির সামনে বড় রান করার সুযোগ ছিল।

দুটো চার মারার পর মনে হয়েছিল, এই ম্যাচে হয়তো পুরনো ধোনিকে ফিরে পাওয়া যাবে। রান আউট বাঁচাতে ডাইভও মারলেন। কিন্তু ১৭ বলে ১৮ রান করে চেতন শাকারিয়ার বলে ক্যাচ আউট হন সিএসকে অধিনায়ক। ফের নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন মাহি। এর পরই জল্পনা শুরু হয়ে গেছে, ধোনির কি এবার আইপিএল থেকেও অবসর নেওয়া উচিত?

গত বছর আইপিএলে সব মিলিয়ে মাত্র ২০০ রান করেছিলেন ধোনি। এমন কী ধোনির ব্যর্থতার ছোঁয়া লেগেছিল চেন্নাইতেও। তারা আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে অফে উঠতে পারেনি। এ বছরও তাঁর পারফরমেন্সের অবস্থা তথৈবচ, তাই ধোনির অবসরের প্রশ্নটা উঠছেই।


আরোও অন্যান্য খবর
Paris