সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাসায় ফিরলেন আকরাম খান

Paris
Update : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

এফএনএস : অবশেষে সুখবরই দিয়েছেন আকরাম খান। রোববার করোনা নেগেটিভ হওয়ার পর বাসায় ফিরে গেছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক। আকরাম খান জানিয়েছেন, ‘সব রিপোর্ট ভালো আছে। গতকাল করোনা নেগেটিভ হয়েছি। সবাই দোয়া করবেন।’ এপ্রিলের শুরুর দিকে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় আকরাম খানের।

পরে করোনার উপসর্গ দেখা দিলে গত ৯ এপ্রিল নমুনা দেন। এরপর ১০ এপ্রিল পজিটিভ হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকালে ভর্তি হন রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে। তিন দিন হাসপাতালে থাকার পরই বাসায় ফিরেছেন।


আরোও অন্যান্য খবর
Paris