সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। রোববার মোট ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ঘোষিত এই দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

তিনি এর আগে পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেননি। এ ছাড়া করোনামুক্ত হয়ে ফিরেছেন লাহিরু কুমারা। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল থেকে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আগামী ৪ মে টাইগারদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মধুশঙ্কা, প্রবীণ জয়াউইক্রমা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরঙ্গা লকমল, রোশান সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শহীদুল ইসলাম এবং নুরুল হাসান।


আরোও অন্যান্য খবর
Paris