সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি করোনা পজিটিভ আকরাম খান

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৯ এপ্রিল করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু কাশি বেড়ে যাওয়ায় তাকে বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যার আগে তাকে হাসপাতালে আনা হয় বলে জানান আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম। তিনি বলেছেন, ‘ওর (আকরাম খান) কাশিটা কমছে না। রিপোর্টে দেখেছি, ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ রয়েছে। তাই ডাক্তারের পরামর্শে হাসপাতালে নিয়ে আসছি। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ভালো আছে। এখানে আসার পর বেশকিছু টেস্ট করা হয়েছে। সবাই দোয়া করবেন ওর জন্য।’

করোনা আক্রান্ত হলেও খুব বেশি উপসর্গ ছিল না বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানের। ৫২ বছর বয়সি সাবেক এ ক্রিকেটার আইসোলেশনে ছিলেন। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।


আরোও অন্যান্য খবর
Paris