সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

নিলামে মেসির রেকর্ড গড়া জুতা

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : বার্সেলোনার হয়ে রেকর্ড ৬৪৪তম গোলটি লিওনেল মেসি যে বুটজোড়া পরে করেছিলেন, তা নিলামে তোলা হয়েছে। এ থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে শিশু স্বাস্থ্য খাতে। প্রাথমিকভাবে মেসি বুটজোড়া দান করেছিলেন কাতালুনিয়ার জাতীয় জাদুঘরে। কিন্তু তারা বার্সেলোনার ভল হেবরন ইউনিভার্সিটি হাসপাতালের ‘আর্টস অ্যান্ড হেল্থ’ প্রকল্পে সাহায্যের জন্য তা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়।

এই উদ্যোগ সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে বিশ্বাস রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের। একই সঙ্গে এর সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান বার্সেলোনা অধিনায়ক। “একই ক্লাবের হয়ে রেকর্ড ৬৪৪ গোল করাটা আমাকে খুব আনন্দ দিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সব শিশুরা স্বাস্থ্য সমস্যায় ভুগছে, তাদেরকে কিছু ফিরিয়ে দিতে পারা।”

লা লিগায় গত ২২ ডিসেম্বর রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। ছাড়িয়ে যান সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা ৬৪৩ গোল।


আরোও অন্যান্য খবর
Paris