সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

রাজস্থানে মোস্তাফিজের রঙিন স্বপ্ন

Paris
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

এফএনএস : এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি দুজন। একজন সাকিব আল হাসান, আরেকজন মোস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। যদিও কোয়ারেন্টিন ইস্যুতে ১২ এপ্রিল রাজস্থানের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না বাঁহাতি পেসারকে। দল থেকে পাওয়া গোলাপি ক্যাপ নিয়ে রঙিন শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। নিজের ফেসবুক পেজে গোলাপি ক্যাপ মাথায় দিয়ে একটি ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘টুর্নামেন্ট খেলতে প্রস্তুত আমি।’

গত ৪ এপ্রিল সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশের সতীর্থরা যখন বাড়ির পথে ছুটেছেন, মোস্তাফিজ তখন বিমানবন্দরেই সময় কাটিয়েছেন। এরপর বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। ভারতে পৌঁছে বাঁহাতি পেসার সবার কাছে দোয়া চেয়েছেন, ‘রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ভারতে নিরাপদেই পৌঁছেছি। আমার জন্য দোয়া করবেন।’ নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর।

মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। কিন্তু কোয়ারেন্টিনের কারণে রাজস্থানের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। কেননা রোববার কোয়ারেন্টিন শেষ হচ্ছে মোস্তাফিজের। ফলে অনুশীলন ছাড়া মোস্তাফিজকে খেলানোর ঝুঁকি নেবে না রাজস্থান। এবারের আইপিএলে ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে রাজস্থান। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।


আরোও অন্যান্য খবর
Paris