সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ম্যাচ স্থগিত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের

Paris
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

এফএনএস : সফরসূচি পরিবর্তন করেও শেষ পর্যন্ত আয়োজন করা গেলো না বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট সিরিজটি। নির্ধারিত সূচি পিছিয়ে দেওয়া হয়েছিল ছয়দিন। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধিতে লকডাউনের সময় বাড়ানোয় শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর।

একটি চারদিনের এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ১১ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবদলের। পরে লকডাউনের কারণে সেটি পিছিয়ে নেয়া হয় ১৭ এপ্রিল। কিন্তু এরইমধ্যে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, ১৪ এপ্রিল থেকে লকডাউন আরও কঠোর করা হবে। সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এমতাবস্থায় খেলা চলার তো প্রশ্নই আসে না। তাই দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সফরটি স্থগিত করার। বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে পরে আবার আলোচনা করে নতুন সূচি তৈরি করা হবে। বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris