সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সাকিবের বদলি শুভাগত হোম

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার দুপুরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য মোট ২১ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকরা। এই দলে পাঁচ বছর ডাক পেলেন শুভাগত হোম। ঘোষিত টেস্ট দলে এবার নতুন ৩ মুখ নিয়েছে বিসিবি। তারা হলেন, মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। এদিকে, দীর্ঘ পাঁচ বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।

তাকে সাকিব আল হাসানের বদলি হিসেবে নেওয়া হয়েছে বলে জানান নির্বাচকরা। সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দেশের হয়ে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। আগামী সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সেখানে গিয়ে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে এবং ২৯ এপ্রিল থেকে একই মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শহীদুল ইসলাম এবং নুরুল হাসান।


আরোও অন্যান্য খবর
Paris