সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

গ্রিজম্যানের ৩ সন্তানের জন্মদিন একই দিনে!

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বার্সেলোনার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান। তবে তিন সন্তানের প্রত্যেকের জন্মদিন আলাদা করে মনে রাখতে হবে না বিশ্বকাপজয়ী এ তারকাকে। তিন জনেরই জন্ম যে একই তারিখে! বৃহস্পতিবার গ্রিজম্যান ও এরিকা দম্পতির তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিজম্যান নিজেই জানিয়েছেন এই খবর।

এর আগে, এই দম্পতির প্রথম সন্তান মিয়ার জন্ম হয় ২০১৬ সালের ৮ এপ্রিল। তিন বছর পর ২০১৯ সালে একই তারিখে পৃথিবীর আলোয় আসে দ্বিতীয় সন্তান আমারো। তিন ভাই-বোনের একই তারিখে জন্মের ঘটনা বেশ বিরল। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বেশ দূরেই আছেন গ্রিজম্যান-এরিকা দম্পতি। আমেরিকান ক্যারোলিন ও কামিন্স দম্পতির পাঁচ সন্তানের জন্ম হয়েছিল একই তারিখে, ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে সবার জন্ম ২০ ফেব্রুয়ারি!


আরোও অন্যান্য খবর
Paris