সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। শনিবার থেকে শুরু হবে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়ে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এর আগে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ওপেনার ফখর জামান।

আসন্ন সিরিজেও ভালো করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। তবে এখানেও ভালো করার ব্যাপারে আমি আশাবাদী। দলের জন্য পারফরমেন্স করতে মুখিয়ে আছি। আমাদের প্রধান লক্ষ্য পারফরমেন্স করা ও সিরিজ জয়। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি লড়াইয়ে জিততে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে দলের বোলাররা ভালো করতে পারেনি। তবে টি-টোয়েন্টিতে সবাই ভালো করতে মুখিয়ে আছে। তবে এই ফরম্যাটে ব্যাটসম্যান-বোলারদের উভয়কে ভালো করতে হবে। সিরিজ জয়ের জন্য শুরুটা ভালো হওয়াটা জরুরি। তাই জয় দিয়েই আমরা সিরিজ শুরু করতে চাই।’ টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান।

এরমধ্যে ৮টিতে পাকিস্তান ও ৯টিতে জয় আছে প্রোটিয়াদের। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ২০১৯ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পাকিস্তান ২-১ ব্যবধানে হেরেছিল।


আরোও অন্যান্য খবর
Paris