সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সিরিজ জয় করল বাংলাদেশ নারী দল

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : আবারও দারুণ বোলিংয়ে নিজেদের মেলে ধরলেন রিতু মনি ও নাহিদা আক্তার। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে আলো ছড়ালেন রাবেয়া খানও। বাকিটা সহজেই সারলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের জয় ৬ উইকেটে। ৯৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৩২ বল বাকি থাকতে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে। নামে উঠতিদের দল হলেও বাংলাদেশ প্রায় জাতীয় দলই খেলাচ্ছে। রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হকসহ খেলছেন নিয়মিত খেলোয়াড়দের বেশিরভাগই।

তৃতীয় ম্যাচে খেলা দলটির সবারই আছে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। প্রতিপক্ষকে একশর নিচে আটকে রাখতে আগের ম্যাচের মতো আবারও ৩টি করে উইকেট নেন রিতু ও নাহিদা। রাবেয়ারও প্রাপ্তি ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলকে টানতে পারেননি কেউ। গড়ে তুলতে পারেননি তেমন কোনো জুটি। একটি জুটিও ছাড়াতে পারেনি ২৫। ২ চারে ৪৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নেকে বোস। আর কেউ যেতে পারেননি বিশের ঘরে। অ্যান্ড্রি স্টেইন করেন ১৯।

চারটি চারে ১৮ রান করেন রাবেয়ার বলে লতা মণ্ডলের হাতে ধরা পড়েন মিশেলা অ্যান্ড্রুস। ১৫ রানে ৩ উইকেট নেন রাবেয়া। ১০ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন নাহিদা। রিতু মনি ৩ উইকেট নেন ১৬ রানে। ছোট লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কে যেতে ব্যর্থ এই কিপার-ব্যাটার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা ও ফারজানা হক থিতু হয়ে ইনিংস বড় করতে পারেনি। তিন জনই ফেরেন কট বিহাইন্ড হয়ে। দলকে এগিয়ে নেন মুর্শিদা খাতুন। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরার আগে ৭১ বলে ৭টি চারে ৪৬ রান করেন তিনি। চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান লতা মন্ডল। একই মাঠে আগামী রোববার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris