সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : মহামারীকালে একটি আসর স্থগিত হওয়ার পর এবার বদলে গেল আয়োজক দেশ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার হবে মালয়েশিয়ায়। আগামী ২৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত হবে ছয় দলের এই টুর্নামেন্ট। ক্রিকেট কানাডা ও বোম্বে স্পোর্টস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের তৃতীয় আসর হবে এবার। ২০১৮ ও ২০১৯ সালে দুটি আসর হওয়ার পর গত আসর হতে পারেনি কোভিড-১৯ রোগের প্রকোপের কারণে।

এবারও মহামারীকালে আয়োজনগত নানা জটিলতায় উত্তর আমেরিকা থেকে টুর্নামেন্ট সরিয়ে আনা হলো এশিয়ায়। কুয়ালা লামপুরের কাছে কিনরারা ওভাল মাঠে ১৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ২২টি। গ্লোবাল টি-টোয়েন্টির আগের দুই আসরে খেলেছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গা, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, যুবরাজ সিং, স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ড,

ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। বিদেশি তারকাদের মধ্যে প্রতি দলে ‘মারকি’ ক্রিকেটার থাকেন দুজন করে। সব দলের স্কোয়াডে কানাডার ক্রিকেটার রাখতে হয় ছয়জন করে, তাদের মধ্যে অন্তত তিনজন হতে হয় ইমার্জিং ক্রিকেটার। এবার মালেয়েশিয়ার একজন ক্রিকেটারও রাখতে হবে প্রতি দলে।


আরোও অন্যান্য খবর
Paris