সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

নতুন ইনিংসের ঘোষণা ধোনির

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : আর কিছুদিন পরেই শুরু ক্রিকেটের জমজমাট আসর আইপিএল। দলগুলো ব্যস্ত আছে শেষ সময়ের প্রস্তুতিতে। এর মাঝেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নতুন এক ইনিংসের ঘোষণা দিলেন। তার প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইনমন্ট নতুন এক অ্যানিমেটেড সিরিজ আনছে। বুধবার ধোনি এন্টারটেইনমন্টের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ‘ক্যাপ্টেন ৭’ নামে অ্যানিমেটেড সিরিজটি হবে ভারতের প্রথম অ্যানিমেটেড স্পাই সিরিজ। গত বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে অনেকটা চমকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক ধোনি। তবে বাইশ গজ থেকে পুরোপুরি সরে যাননি তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করছেন এবারও।

তবে অবসরের খুব কাছেই যে আছেন, এ নিয়ে কোনো সন্দেহই নেই। হয়তো বড়জোর আর এক বছর খেলা চালিয়ে যাবেন ধোনি, ধারণা স্থানীয় সংবাদ মাধ্যমের। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন উঠে আসছে ভালোভাবেই। অবসরের পর কী করবেন তিনি? কোচিং করাবেন? নাকি অন্যান্য ক্রিকেটারদের পথ অনুসরণ করে ধারভাষ্যকার হবেন? নাকি ক্রিকেট প্রশাসক? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই যেন।


আরোও অন্যান্য খবর
Paris