সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণীতে মাইনুর স্বর্ণ

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এফএনএস : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্ডো অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেনীতে স্বর্ন পদক জয় করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মারমা। ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে ২৫-০২ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। এই ডিসিপ্লিনে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা। নারীদের -৫৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ন পদক জিতেছেন বাংলাদেশ সেনা বাহিনীর নিগার সুলতানা।

ফাইনালে ২০-১১ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রভা চাকমাকে হারিয়েছেন তিনি। এতে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি। নারীদের -৪৯ কেজি ওজন শ্রেণীতে স্বর্ন পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা। ফাইনালে তিনি ২১-১১ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির লুবনা আক্তারকে পরাজিত করেন।

এই ডিসিপ্লিনে যৌথ ভাবে ব্রোঞ্জ জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইভা খাতুন ও ব্রাক্ষনবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম। অনূর্ধ্ব-৪৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ন জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি। ফাইনালে তিনি ২০-০৮ স্কোর করে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিনোতি চাকমাকে হারিয়ে দেন। এতে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মারিয়া জান্নাত।


আরোও অন্যান্য খবর
Paris