সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন মালান

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এফএনএস : বর্তমানে টি-টুয়েন্টি র্যাংকিংএর সেরা ব্যাটসম্যান হলেও টেস্ট ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ডেভিড মালান। প্রথমবারের মত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন তিনি। এর আগে বিপিএল, পিএসএল, বিগ ব্যাশে খেললেও এবারই প্রথম আইপিএল খেলবেন মালান। তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। টি-টুয়েন্টিতে সেরা হলেও ক্রিকেটে আসল সৌন্দর্য টেস্ট ম্যাচ বলে মনে করেন মালান। ভারতীয় সংবাদমাধ্যমকে মালান বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটই সেরা। আমি টেস্ট ক্রিকেটকে অনেক প্রাধান্য দেই।

তবে সময়ের পরিবর্তন হয়েছে। সকলের কাছেই নতুনত্বের গুরুত্ব বেশি। তাই এই যুগে টি-টুয়েন্টি ক্রিকেটের গুরুত্ব বেশি। টেস্ট দলে নিয়মিত না হলেও, আমি টেস্ট ক্রিকেটকে সবার চেয়ে এগিয়ে রাখছি।’ তিনি আরও বলেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্স-ক্রিস গেইলরা সবাই লাল বলের ক্রিকেট খেলছেন এবং সবার মৌলিক ভিত মজবুত। তরুণদের উচিত ভিত ও মৌলিকত্বে মনোযোগ দেওয়া। টেস্ট ক্রিকেট এখনও খেলাটির মূল কাঠামো।

মৌলিক জায়গা ঠিক না থাকলে ভরসা করার কিছু থাকে না।’ ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট খেলেছেন মালান। ১টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি করেছেন তিনি। তবে ধারাবাহিক হতে না পারায় ২০১৮ সাল থেকে টেস্ট ক্যারিয়ার থমকে আছে। টেস্ট খেলার স্বপ্ন এখনো দেখছেন ৩৩ বছর বয়সী বাঁ-হাতি মালান। তিনি বলেন, ‘টেস্ট খেলার স্বপ্ন এখনো দেখছি আমি। এজন্য কাজও করে যাচ্ছি। আশা করি, খুব শীঘ্রই টেস্ট দলে আবারো সুযোগ পাবো।’


আরোও অন্যান্য খবর
Paris