সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর দারাজ

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হলো শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম দারাজ। গতকাল দারাজের সাথে চুক্তি সম্পাদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বিসিবি ও দারাজের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স সাইটে পরিণত হয়েছে দারাজ। দারুন জনপ্রিয় হয়েছে তারা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করতে পেরে বিসিবি আনন্দিত।

দারাজকে ধন্যবাদ জানাই এগিয়ে আসায় ও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাদের ব্র্যান্ডকে যুক্ত করার জন্য। আমি নিশ্চিত এটি হবে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক, আমরা বাংলাদেশের ক্রিকেটের সার্বিক সাফল্যের লক্ষ্যে কাজ করি।’ দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, ‘এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত কারণ দেশের জন্য কিছু করতে পারাটা সব সময় বিশাল আনন্দের। জাতীয় ক্রিকেট দলকে স্পন্সরশিপ দিতে পারায় মনে হচ্ছে আমরা বাংলাদেশের ক্রিকেটের একটা গৌরবের অংশ হয়ে গেলাম। সামনের বছরগুলো আমরা অনেক অর্জনের জন্য মুখিয়ে আছি।’


আরোও অন্যান্য খবর
Paris