সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

কোহলির দলের জন্য দুঃসংবাদ ও সুসংবাদ

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এফএনএস : ওপেনার দেবদূত পাডিকালের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল সামস। তাই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে থাকছেন না তিনি। টুইটারে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু। তারা জানায়, গত ৩ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ভারতে আসেন সামস। তখন করোনা টেস্টে তার নেগেটিভ আসে। তবে কোনো ধরনের উপসর্গ ছাড়াই এবার আক্রান্ত হয়েছেন সামস।

তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং আরসিবির মেডিকেল টিম সামসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে।’ সামসের দুঃসংবাদ পাওয়ার দিন সুসংবাদও পেয়েছে ব্যাঙ্গালুরু। গত ২২ মার্চ করোনা পজিটিভ হওয়া পাডিকেল করোনা মুক্ত হয়েছে। নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আগামী ৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে কোহলির ব্যাঙ্গালুরু। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।


আরোও অন্যান্য খবর
Paris