সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

পিছালো পাকিস্তানি যুব ক্রিকেটারদের বাংলাদেশ সফর

Paris
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের কারণে সারা দেশজুড়েই লকডাউন চলছে। এই লকডাউনের কারণে ছয় দিন পিছিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। নতুন সূচিতে তারা আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে।

সিরিজে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সবগুলো ম্যাচ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় পা রেখেই সরাসরি সিলেটে চলে যাবে পাকিস্তান দল। অনুশীলন পর্বের আগে সেখানেই তারা কোয়ারেন্টিনে থাকবে।

২৩ এপ্রিল থেকে সিরিজের চার দিনের একমাত্র ম্যাচটি সিলেটে শুরু হবে। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী ৩০ এপ্রিল, ২ ও ৪ মে প্রথম তিন ওয়ানডে হবে সিলেটে। এরপর ওয়ানডে সিরিজের বাকী দু’ম্যাচ খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরে যা অনুষ্ঠিত হবে ৭ ও ৯ মে। ১০ মে দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে পাকিস্তান।


আরোও অন্যান্য খবর
Paris