সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

প্রথমবার অংশ নিয়েই সোনা জয় করলেন রুমা

Paris
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দো প্রথম স্বর্ণ জয় করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে তিনি সোনা জিতেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। সোনার পদক জিতে উচ্ছ্বসিত ফরিদপুর থেকে ওঠে আসা এই অ্যাথলেট। তিনি বলেছেন, ‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি।

বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।’ পুমস ডিসিপ্লিনে নারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। এ ছাড়া নারী দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম অ্যানি ও আনিকা আক্তার। সকালে সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৬০ স্কোর করে রূপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ ও ৬.৯০ স্কোর করে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম।

নারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে ৭.১০ স্কোর করে আনসারকে স্বর্ণ পদক এনে দেন রুমা খাতুন, আশিফা আরজু ও রিমা খাতুন। এতে ৬.৯৫ স্কোর করে রৌপ্য জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন, মোছা:ইভা ও মোছা:ময়না। ৬.৮০ ও ৬.৭০ স্কোর করে ব্রোঞ্জ পদক লাভ করেন যথাক্রমে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম, জিং রোয়াত ইয়াং বম, মিলিনিয়াম পার এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি, মারিয়া জান্নাত ও ইরিন আহমেদ চৌধুরী রিয়া।

সিনিয়ার নারী পুমস দ্বৈত (১৭-২৪ বছর) ইভেন্টে স্বর্ণ জেতা অ্যানি ও আনিকার স্কোর ছিল ৭.৩০। ওই ডিসিপ্লিনে ৭.১০ স্কোর নিয়ে রৌপ্য পদক লাভ কেেরেছন বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন এবং লোবনা আক্তার। এতে ৬.৯০ ও ৬.৮০ স্কোর করে ব্রোঞ্জ পদক লাভ করেছেন যথাক্রমে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার তাসনিম জেরিন খান ও ফারিয়া নওশিন এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও রাহিমা ইসলাম রিপা।


আরোও অন্যান্য খবর
Paris