সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

ফখরের আউট নিয়ে সমালোচনার ঝড়

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এফএনএস : আইসিসির আইনের ৪১.৫ ধারায় স্পষ্ট বলা আছে, রানিং বিটুইন দ্য উইকেটের সময় কোনো ব্যাটসম্যানকে শব্দ দ্বারা প্রভাবিত করা কিংবা ছল-চাতুরির আশ্রয় নিয়ে বিভ্রান্ত করা অথবা ব্যাটসম্যানকে রান নিতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। প্রতারণার আশ্রয় নিয়ে আটকাতে গেলে ব্যাটসম্যান আউট তো হবেনই না, উল্টো ৫ রান পেনাল্টি দেওয়া হবে ফিল্ডিং দলকে। অথচ সে নিয়মের তোয়াক্কা না করে পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামানকে আউট করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

এই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে শুরু হয়েছে সমালচনার ঝড়। রোববার দ্বিতিয় ওয়ানডেতে এইডেন মার্করামের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান। দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পথে ছুটছিলেন তিনি। তবে ১৯৩ রানে সাজঘরে ফিরতে হয়ে এই পাকিস্তানি ব্যাটসম্যানকে। ফখর প্রোটিয়া ফিল্ডার মার্করামের থ্রোতে আউট হলেও তাতে বড় অবদান ছিলো ডি ককের। কারণ, ফখরকে বিভ্রান্ত করেছেন তিনি। এ ঘটনার পর প্রশ্নবিদ্ধ ডি কক, আঙুল উঠেছে ম্যাচ অফিশিয়ালদের দিকেও।

স্বাগতিকদের দেওয়া ৩৪২ রানের লক্ষ্য টপকাতে নেমে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছিলেন ফখর জামান। চলে গিয়েছিলেন ডাবল সেঞ্চুরির খুব কাছেই। নিজেদের ইনিংসের শেষ ওভারে কাগিসো রাবাদার করা বল লং অনের দিকে ঠেলে দিয়ে দুই রানের জন্য দৌড়ান তিনি। কিন্তু দ্বিতীয় রান পূর্ণ করার আগেই তাকে বিভ্রান্ত করেন ডি কক। পিচের সোজাসুজি হাত তুলে এমন ইশারা করেন যেন থ্রো-টা লং অফ থেকে নয় বরং লং অনের কাছাকাছি কোনো অঞ্চল থেকে ছুড়ছেন ফিল্ডার। এই ফাঁদে পা দিয়ে বসেন ফখর।


আরোও অন্যান্য খবর
Paris