সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

আইপিএল ম্যাচ নিয়ে সংশয়

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতের করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইর যাওয়ার উপক্রম হওয়ায় ইতোমধ্যেই মহারাষ্ট্র সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। মুম্বাই, গোয়াসহ মহারাষ্ট্র জুড়েই জারি হয়েছেন প্রতি সপ্তাহান্তের লকডাউন। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। এই অবস্থায় মুম্বাইয়ে নির্বাঘ্নে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দেয়। তার ওপর ওয়াংখেড়ের বেশ কিছু মাঠকর্মী করোনা আক্রান্ত হওয়ায় অনিশ্চয়তা আরও বাড়ে।

১০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ওয়াংখেড়েতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী যাবতীয় অনিশ্চয়তা দূর করে জানান যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বোর্ড সভাপতির দাবিকে স্বীকৃতি দিয়ে মহারাষ্ট্রের ক্যাবিনেট মিনিস্টার নবাব মালিক সোমবার বলেছেন, শর্তসাপেক্ষে মুম্বাইয়ে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

সংসাবদ সংস্থা এএনআইকে নবাব মালিক বলেন, ‘কিছু বিধি-নিষেধ আরোপ করে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। স্টেডিয়ামে দর্শক সমাগমের অনুমতি দেওয়া হবে না। আইপিএলে যারাই অংশ নিন, তাদের একটি জায়গায় কোয়ারান্টিনে থাকতে হবে। অযথা ভিড় করা যাবে না। এইসব শর্তসাপেক্ষেই আইপিএল ম্যাচ আয়োজন করার ছাড়পত্র দেওয়া হয়েছে।’


আরোও অন্যান্য খবর
Paris