সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

দোয়া চাইলেন মুস্তাফিজ

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এফএনএস : নিউজিল্যান্ড থেকে দুই ফরম্যাটে ধোলাই হওয়ার একরাশ লজ্জাসহ দেশে ফিরে আর বাড়ি যাননি মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে অবস্থান করেই তিনি ভারতের ফ্লাইট ধরেন। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে মুস্তাফিজ ভারতের মাটিতে নিরাপদে অবতরণ করেছেন বলে নিশ্চিত করেছে তার আইপিএল দল রাজস্থান রয়্যালস। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের চতুর্দশ আসরে মুস্তাফিজ ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন।

তাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। ভারতে নেমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার লিখেছেন, ‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযান শুরু করতে ভারতে নিরাপদেই অবতরণ করেছি। আমার জন্য দোয়া করবেন।’ ভারতে নেমেই মুস্তাফিজ চলে গেছেন কোয়ারেন্টিনে। ৭ দিনে তাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে।

এর আগে সাকিব আল হাসান গতকাল কোয়ারেন্টিন শেষ করে নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন। এ কারণে রাজস্থানের প্রথম ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। উল্লেখ্য, চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে মুস্তাফিজ পরিকল্পনায় নেই বলেই জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris