সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

কাজল-ফয়সাল সাঁতারে রেকর্ড গড়লেন

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এফএনএস : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের সাঁতার ডিসিপ্লিনে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রেকর্ড গড়েছেন। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল। সেনাবাহিনীর জুয়েল আহমেদের ২০১৯ সালে গড়া রেকর্ড (২ মিনিট ১১.৫৭ সেকেন্ড) ভেঙেছেন তিনি। এ ইভেন্টে রুপা জেতা জুয়েলও (২ মিনিট ১১.১৭ সেকেন্ড) নিজের আগের রেকর্ড টাইমিং টপকে গেছেন। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে। ৪০০ মিটার ফ্রিস্টাইলে ফয়সাল ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ডই ভেঙেছেন।

২০১৯ সালে ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ড ছিল তার আগের রেকর্ড টাইমিং। নৌবাহিনীর রবিউল আউয়ালের (৪ মিনিট ২০.০৮ সেকেন্ড) রুপা ও নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া (৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন। মেয়েদের ২০০ মিটার বাটরফ্লাইয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার (২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড)। রুপা জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন (৩ মিনিট ১২.৯০ সেকেন্ড)। ১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী।

নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। নৌবাহিনীর শরিফুল ইসলাম (১ মিনিট ৮.৫৮ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলেও ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিন দিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত সোনা। এ ইভেন্টে সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।


আরোও অন্যান্য খবর
Paris