সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

এমসিসি টি-২০তে কিংস ইলেভেন সিল্কসিটি চ্যাম্পিয়ন

Paris
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
এমসিসি টি-২০তে কিংস ইলেভেন সিল্কসিটি চ্যাম্পিয়ন

প্রেস বিজ্ঞপ্তি : মাষ্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনালে রাজশাহী বুলস্ কে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গতবারের রানার্স আপ দল কিংস ইলেভেন সিল্কসিটি। গতকাল শনিবার শহীদ কামারুজ্জামান বিভাগী স্টেডিয়ামে ৬ষ্ঠ এমসিসি টি-২০ টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও কৃতি খেলোয়াড়বৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রদান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য অতীতের ন্যায় সব ধরনের সহযোগিতা করা হবে। বেশি বেশি টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা হবে। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর অন্যতম সদস্য শেখ মামুন ডলার।

উল্লেখ্য, টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভের সিল্কসিটি অধিনায়ক নূরু। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী বুলস ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল ৪০ ও আলম ১৯ রান করেন। কিংস এর নুরু, জনি ও টরে ২টি করে উইকেট লাভ করেন। ১৩৭ রানে ছোট টার্গেটে ব্যাট করতে এসে সহজেই ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে কিংস ইলেভেন সিল্কসিটি।

দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান সুমন ৪৪ ও টরে অপরাজিত ৩৪ রান করেন। দুই উইকেট ও অপরাজিত ৩৪ রানে দৌলতে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন কিংস ইলেভেনের টরে। এছাড়াও মাস্টাস অফ দ্যা ব্যাটসম্যান নির্বাচিত হন বরেন্দ্র হিরোজের আমিরুল। তিনি ৫ খেলায় ২৭৯ রান সংগ্রাহ করেন। মাষ্টাস অব দ্যা বোলার নির্বাচিত হন কিংস ইলেভেনের অধিনায়ক নুরু। তিনি ৭ খেলায় ১০টি উইকেট লাভ করেন।


আরোও অন্যান্য খবর
Paris