সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

রোনালদোর ছুঁড়ে ফেলা বাহুবন্ধনীর মূল্য ৬৩ লাখ টাকা

Paris
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এফএনএস : গত শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওই ম্যাচে রোনালদোর একটি গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হওয়ার ক্ষোভে নিজের বাহুবন্ধনী ছুঁড়ে ফেলেছিলেন পর্তুগিজ তারকা। আর সেই বাহুবন্ধনী নিলামে বিক্রি হয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৩ লাখ ৩৯ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোনালদোর বাহুবন্ধনী নিলামে বিক্রি হওয়া অর্থ দিয়ে একটি শিশুর চিকিৎসা করা হবে। গাভ্রিলো দুরদিয়েভিচ নামের সার্বিয়ার ছয় মাস বয়সী এক শিশুর চিকিৎসায় এই অর্থ ব্যয় করা হবে।

মেরুদণ্ডের পেশির জটিল রোগে ভুগছে শিশুটি। ওই ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। রোনালদোর গোলটি বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত পর্তুগিজরা। ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোলটি ঠিকই হয়েছিল। তবুও রেফারি বাতিল ঘোষণা করলে ক্ষোভে বাহুবন্ধনী ছুঁড়ে ফেলেন। অবশ্য রোনালদোর রাগের ফলেই একটি শিশুর চিকিৎসা হবে। ম্যাচ শেষে রেড স্টার স্টেডিয়ামের এক কর্মী বাহুবন্ধনীটি পান। ওই কর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘রোনালদো রাগ করে বাহুবন্ধনী ছুঁড়ে ফেলেন।

আমার পাশে পড়ে সেটি।’ ওই কর্মীর কাছ থেকেই আর্মব্যান্ডটি পেয়ে নিলামে তোলে সার্বিয়ার একটি দাতব্য প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা নিলামে ৭৫ হাজার ডলার সেটি কিনে নেয়। নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, ‘গাভ্রিলো দুরদিয়েভিচ নামের ছয় মাস বয়সী শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। সে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে ভুগছে, চিকিৎসা করে তার জীবন বাঁচাতে আড়াই লাখ ইউরো প্রয়োজন।’


আরোও অন্যান্য খবর
Paris