সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

দলের আকার বাড়ল বিশ্বকাপে

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সিনিয়র দলের আসছে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে স্কোয়াডের আকার বাড়িয়েছে আইসিসি। প্রতিটি দলকে আরও সাত জন পর্যন্ত ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে মেয়েদের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো এখন বাড়াতে পারবে সদস্য।

২২ জন পর্যন্ত ক্রিকেটার কিংবা বাড়তি সাপোর্ট স্টাফও যোগ করতে পারবে তারা। গত বছর, পুরুষ ও নারী সিনিয়র দলের টুর্নামেন্টের জন্য স্কোয়াড সীমা ২৩ জন করেছিল আইসিসি। ১৫ জন খেলোয়াড়ের সঙ্গে আট জন পর্যন্ত সাপোর্ট স্টাফ রাখার অনুমতি ছিল। আর বয়সভিত্তিক টুর্নামেন্টে জন্য দলের আকার ছিল ২০ জন। করোনাভাইরাসের কঠিন এই সময়ে বিভিন্ন দেশে সীমান্তে কড়াকড়ি ও কোয়ারেন্টিন বাধ্যবাধকতার নিয়ম কড়া হয়েছে।

এসব মাথায় রেখে চোট পাওয়া বা অসুস্থ ক্রিকেটারদের কাভারের জন্য সব দেশই এখন বিশাল দল নিয়ে খেলছে আন্তর্জাতিক সিরিজ। বৈশ্বিক আসরগুলোতে এবার আইসিসিও বাড়াল দলে সদস্য সংখ্যা। করোনাভাইরাস পরিস্থিতিতে বলে লালা ব্যবহার নিষিদ্ধ, স্থানীয় আম্পায়ার নিয়োগ, টেস্টে কোভিড বদলিসহ যেসব নিয়ম গত বছর সাময়িকভাবে চালু করা হয়েছিল, সেগুলো চলমান থাকবে বলেও জানিয়েছে আইসিসি।


আরোও অন্যান্য খবর
Paris