সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

কষ্ট ভুলে যেতে চান রিয়াদ

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরও একটি জয়হীন নিউজিল্যান্ড সফর শেষ হলো গতকাল। এমন এক সফর শেষে দলের অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটারদের বলার মতো তেমন কিছুই থাকে না। তবুও দায়িত্ব যখন মাথার উপর দণ্ডায়মান তখন কিছু না বলে উপায় নেই। শেষ ম্যাচে দলের পার্ফরম্যান্সে কোনো কীর্তি খুঁজে পেলেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, কেউ খন ৭৬ রানে অলআউট হয়, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। জাতীয় দল এই সিরিজে ভালো খেলা দেখাতে পারেনি। দল নিউজিল্যান্ডে আগে এসেছে।

কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প হয়েছে, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু মাঠে সেটি দেখাতে পারেনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। যত তাড়াতাড়ি সম্ভব নিউজিল্যান্ডের উপহার দেওয়া এই দুঃস্মৃতি ভুলে যেতে চান রিয়াদ। অর্জনের খাতা শূন্য হলেও প্রত্যাশার তো কমতি ছিল না। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মিল না থাকায় হতাশায় খানিকটা মুষড়েই পড়েছেন এই সিনিয়র ক্রিকেটার। দিনশেষে স্বীকারোক্তি তাই- বাংলাদেশ করার মত কিছুই করতে পারেনি।


আরোও অন্যান্য খবর
Paris