সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

১৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড!

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : সিনিয়র ফুটবলে দ্রুততম সময়ে লাল কার্ডের ঘটনাগুলোর একটির সাক্ষী হয়েছে ব্রাজিলের ঘরোয়া ফুটবল। নর্থ-ইস্টার্ন কাপে প্রতিপক্ষ ত্রেজির বিপক্ষে ম্যাচের ১৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন বোতাফোগোর মিডফিল্ডার কাইয়ো ভিলকের। ব্রাজিলের উত্তর-পূর্বে অবস্থিত পারাইবা রাজ্যের দল দুটির মধ্যকার ম্যাচের ঘটনা এটি। গত বৃহস্পতিবারের ম্যাচটি ১-০ গোলে জেতে স্বাগতিক ত্রেজি।

ম্যাচ শুরুর আট সেকেন্ডের মাথায় ত্রেজির এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। এ সময় লাফিয়ে তার মাথা বরাবর একসঙ্গে দুই পা ছোড়েন ভিলকের। তাকে সরাসরি লাল কার্ড দেখাতে ভাবতে হয়নি রেফারিকে। এই ধরনের রেকর্ডগুলো যাচাই করা কঠিন, তবে সিনিয়র ফুটবলে এটি দ্রুততম লাল কার্ডের ঘটনাগুলোর একটি। ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ানের তথ্য মতে, ১৯৯০ সালে পার্মার এক খেলোয়াড়কে আঘাত করে ম্যাচের ১০ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন বোলোনিয়ার লরেন্সো।


আরোও অন্যান্য খবর
Paris