সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

৫৪ হাজার শিক্ষক নিয়োগ শূন্য পদের তালিকা প্রকাশ

Paris
Update : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

এফএনএস : দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল বৃহস্পতিবার এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। নিয়োগ প্রার্থীরা নির্দিষ্ট লিঙ্কে গিয়ে তালিকা দেখতে পারবেন।

আবেদনকারীরা ৪ এপ্রিল সকাল ১০টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হবে। গত ৩০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদের সংখ্যা ৩১ হাজার ১০১টি, যার মধ্যে এমপিওভুক্ত ২৬ হাজার ৮৩৮টি এবং নন এমপিও পদ ৪ হাজার ২৬৩টি।

মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬টি পদের মধ্যে এমপিওভুক্ত ১৯ হাজার ১৫৪ এবং নন এমপিও ১ হাজার ৮৪২টি। আবেদনকারীদের বয়স ২০২০ সালের ১ জানুয়ারিতে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী ও মামলার রায়ে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।


আরোও অন্যান্য খবর
Paris