সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

লজ্জার হার দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

এফএনএস : ঘুরে ফিরে আবারো সেই লজ্জার হার। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়ে আবারো একটি সিরিজ শেষ করলো বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ ওভারও ব্যাট করতে পারেনি। ফলে বরণ করতে হয়েছে ৬৫ রানের বিশাল পরাজয়। অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য অর্ধেকে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা করে মাত্র ৩ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফিন অ্যালেন। মাত্র ২৯ বলের মোকাবেলায় ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ১টি চার ও ৫টি ছক্কায় ১৯ বলে ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সব বোলারই ছিলেন খরুচে। একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ও ওপেনার লিটন দাস গোল্ডেন ডাকের শিকার হন। তার আগে দল হারায় সৌম্য সরকারকেও।

নাঈম শেখ ভালো করার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। নাঈমের ১৩ বলে ১৯ ও সৌম্যর ৪ বলে ১০ রানের দুই আশা জাগানিয়া ব্যর্থ ইনিংস ছাড়া দুই অঙ্কের রান দেখেছেন কেবল মোসাদ্দেক হোসেন সৈকত। শেষপর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে টড অ্যাসেল চারটি এবং টিম সাউদি তিনটি উইকেট শিকার করেন। এই পরাজয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris