প্রেস বিজ্ঞপ্তি : পাবনা ভেন্যুতে অনুষ্টিত ইয়াংটাইগার অনুর্ধ-১৮ ডিভিশনাল ক্রিকেট কম্পিটিশনের খেলায় গত সোমবার রাজশাহী জেলা ৭ উইকেটে নওগাঁ জেলাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। টস জয়ী নওগাঁ ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে সবককটি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইদুজ্জামান ৪৩ ও মাহমুদন নবী ৩১ রান করেন।
রাজশাহী পক্ষে আবির হোসেন ২০ রানে ২টি ও ইকবাল ৪০ রানে ৪টি উইকেট নেন। জবাবে রাজশাহী ব্যাট করতে নেমে ১৭. ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফরিদুজ্জামান ৫৭, আশরাফুল ইসলাম অপরাজিত ৯ ও তারেক মনোয়ার অপরাজিত ১৩ রান করেন। নওগাঁর পক্ষে ইউসুফ সিদ্দিক, রাকিব মাহমুদ ও মাহমুদুন নবী ১টি করে উইকেট নেন।