সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিকাপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের সহযোগিতায় তরুণ সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। উদ্বোধন উপলক্ষ্যে মরহুম সৈয়দ জাকির হোসেনের স্থিরচিত্র প্রদর্শনী, দোয়া ও মোনাজাত এবং আতশবাজি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, সৈয়দ জাকির হোসেন অত্যন্ত সম্ভাবনাময়, টগবগে যুবক ছিল। তাকে নিয়ে আমরা ছাত্রলীগের ভবিষ্যৎ দেখতাম, তাকে নেতৃত্বে আনার চিন্তা-ভাবনা করতাম। পারিবারিকভাবে সে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণে করে বড় হয়েছি। সে বেঁচে থাকলে পরিবার, সমাজ ও রাজশাহীর অনেক কাজে লাগতো।

অনুষ্ঠানে সৈয়দ জাকির হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার পিতা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন। সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন তরুণ সংঘের সাধারণ সম্পাদক শামীম হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম সৈয়দ জাকির হোসেনের পরিবারের সদস্যবৃন্দ মেহেজাবিন, লিজা, মিম, সৈয়দ জুবায়ের হোসেন, সিজার, পিন্টু সহ অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা ও রানার আপ দল রানার আপ ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পাবে।


আরোও অন্যান্য খবর
Paris