সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

জাল সনদে স্কুলে চাকুরী আইনী ব্যবস্থা নিতে নির্দেশ

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

আরিফ সাদাত, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (শরীর চর্চা) শামীম আরা খাতুন জাল সনদে দীর্ঘদিন থেকে চাকুরী করে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যাচাই করে নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠান প্রধানকে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা বিভাগ নির্দেশ দিয়েছেন। স্কুল সূত্রে জানা গেছে, শামীম আরা খাতুন রাজনৈতিক ভাবে বিশেষ তদবিরের মাধ্যমে জাল সনদে ২০১১ সালে শূন্যপদে স্কুলের সহকারী শিক্ষিকা (শরীর চর্চা বিভাগে) হিসাবে যোগদান করেন। যোগদানের এক বছরের মধ্যে তিনি এমপিওভূক্ত হন।

আর এরপর থেকে তিনি জাল সনদে চাকুরী করছেন এমন অভিযোগ উঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলের পরিচালনা কমিটি গত দু’বছর আগে জেলা শিক্ষা অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দেন। জেলা শিক্ষা অধিদপ্তর ওই শিক্ষিকার সনদপত্র যাচাই করতে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে অবহিত করেন। যাচাই শেষে গত ২১ মার্চ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওই শিক্ষিকার সনদপত্র জাল উল্লেখ করে একটি চুড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদন আসার পর জেলা শিক্ষা অধিদপ্তর ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্কুল প্রধানকে নির্দেশ দেন।

তবে সহকারী শিক্ষিকা শামীম আরা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান। শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষিকা যোগদানের পর থেকে তার শিক্ষা সনদ জাল বলে অভিযোগ ছিল। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

কর্তৃপক্ষ তার কাগজপত্র যাচাই বাছাই শেষে তার সনদটি জাল বলে নিশ্চিত করেছেন এই মর্মে একটি পত্র আমরা পেয়েছি। এই বিষয়টি স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আইনী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, জাল সনদে যে শিক্ষিকা চাকুরী করছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris