সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশকে ২১২৫ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Paris
Update : রবিবার, ২৮ মার্চ, ২০২১

এফএনএস : আগামীতে করোনাভাইরাস মোকাবিলা এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে বাংলাদেশকে এ ঋণ শোধ করতে হবে। গত শুক্রবার এ ঋণ অনুমোদন দেয় বলে গতকাল শনিবার জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। থার্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ভালো হয়েছে। সেই হিসাবে কর্মসংস্থান তৈরি হয়নি, বিশেষ করে উৎপাদনশীল খাতে। এদিকে করোনা দরিদ্র ও নারীদের বড় ধরনের বিপদের মুখে ফেলেছে। এ অর্থায়ন করোনায় ক্ষতির শিকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মীদের কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris