সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

এফএনএস : নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় টাইগাররা। সেই সাথে জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য টাইগারদের। আগামী শুক্রবার ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়। সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেলে। প্রথম ওয়ানডে ৮ উইকেটে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

দুই ওয়ানডে হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮-এ (১৫টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টুয়েন্টি)। অতীতের রেকর্ড হতাশাজনক হলেও, ওয়ানডে ক্রিকেটে দারুন পারফরমেন্সের কারনেই আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। কিন্তু সেখানে এখনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে খোলস থেকে বের হয়ে দলকে ৬ উইকেটে ২৭১ রানের বড় স্কোর এনে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। বড় পুঁজি পেয়ে জ¦লে উঠেছিলো বোলাররাও।

ম্যাচের একপর্যায়ে ১১ ওভারে ৫৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নেয় বোলাররা। কিন্তু বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের কারণে হাত থেকে ম্যাচটি ফসকে যায় বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে হারলেও, প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারানোর জন্য আত্মবিশ্বাস ঠিকই পেয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারন হয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচটি গুরুত্বহীন হয়ে পড়েছে। কিন্তু সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হওয়ায়, ম্যাচটি গুরুত্ব বহন করছে। ভারতের অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় থাকতে হবে দলগুলোকে। তাই পয়েন্টের হিসেবে তৃতীয় ওয়ানডেটির গুরুত্ব অনেক বেশি।

জয় দিয়ে শুধুমাত্র হোয়াইটওয়াশ এড়িয়ে যাওয়াই নয়, সাথে ১০ পয়েন্টও সংগ্রহ করতে পারবে বাংলাদেশ। বিদেশের মাটিতে পাওয়া ১০ পয়েন্ট, ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার পথে সহায়তা করবে বাংলাদেশকে। তবে ১০ পয়েন্ট বা হোয়াইটওয়াশ নিয়ে ভাবছে না বাংলাদেশ। তাদের লক্ষ্য, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় তুলে নেয়া। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, উন্নতি নিয়ে কথা না বলে শুধুমাত্র জয়ের দিকেই মনোযোগি হতে চান তারা।


আরোও অন্যান্য খবর
Paris