৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মানষিক প্রতিবন্ধী গাফ্ফার আলী নিখোঁজ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মানষিক প্রতিবন্ধী গাফ্ফার আলী নিখোঁজ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মানষিক প্রতিবন্ধী গাফ্ফার আলী (৩৬) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে জানাগেছে। তার বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত তমিজ উদ্দীন। গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি গাফ্ফার আলী। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি তার।

এদিকে নিখোঁজ হওয়া মানষিক প্রতিবন্ধী গাফ্ফার আলীর সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজার পাশাপাশি বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। কোন ব্যক্তি যদি গাফ্ফার আলীর সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা বাগমারায় থানায় তথ্য প্রদানের অনুরোধ করেন পরিবারের লোকজন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন