৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বাঁশ বোঝায় ট্রাক উল্টে চালকসহ ২ জন আহত

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ৭:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বাঁশ বোঝায় ট্রাক উল্টে চালকসহ ২ জন আহত
বিজ্ঞাপন

হাটগাঙ্গোপাড়া সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বাঁশ বোঝায় ট্রাক উল্টে চালক সহ দুইজন আহত হয়েছে। গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের থান্দার পাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে।আহত ট্রাক চালক মো: জিয়াউর রহমান (৫২) এবং হেল্পার মো: সান্ত ইসলামের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে। জানা গেছে, বাঁশ বোঝায় ট্রাকটি ঢাকা মেট্রো ট ১৬৭৫১৯ পঞ্চগড় জেলা থেকে রাজশাহীর হাট গাঙ্গোপাড়া বাজারে যাচ্ছিল।

বাঁশ ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম,বুলবুল হোসেন, এবং গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা বাঁশ ব্যবসার সাথে জড়িত। প্রতিবারের মত এবারেও আমরা এই বাঁশ গুলো পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসছিলাম হাট গাঙ্গোপাড়া বাজারে বিক্রি করার জন্য। প্রতক্ষ্যদর্শী মাইনুল ইসলাম ও স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, ঘটনা স্থলের একই জায়গায় প্রায় ছয় মাস যাবৎ দুইটি বিদ্যূতের খুটি রয়েছে যার একটি অপ্রয়োজনীয়, এই খুটি অনেকটায় ঝুকিপূর্ন অবস্থায় রাস্তার উপরে হেলে রয়েছে।

সেই হেলে পড়া খুটির সাথে গাড়িতে থাকা অতিরিক্ত বোঝাইকৃত বাঁশের ধাক্কা লাগলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তার ডান পার্শ্বে গর্তে উল্টে যায়। ঘটনার পর পরই স্থানীয় লোকজন এসে আহত ট্রাক চালক ও তার হেল্পারকে উদ্ধার করে হাট গাঙ্গোপাড়া বাজারের এক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। এই সংবাদ শুনে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: রফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন