৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন, রাজশাহী মহানগর এর প্রচার সম্পাদক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ইমাম এবং আল মানার মেরিট একাডেমির প্রধান শিক্ষক মাওলানা বুরহান উদ্দীন সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না ….রাজিউন। গতকাল মঙ্গলবার রামেক হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা বুরহান উদ্দীন সাঈদ ফকির দীর্ঘ দিন ধরে হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের জানাজা গতকাল বাদ আসর রাজশাহী টিকাপাড়া গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আসর জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা বুরহান উদ্দীন সাঈদ এর মৃত্যুতে স্থানীয় ওলামায়ে কেরামসহ এলাকার লোলজন গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন