সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ির প্রধান শিক্ষকরা

Paris
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

এফএনএস : সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা। এ বিষয়ে আগামী এপ্রিল মাস থেকে অনলাইনে আবেদন নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এসব শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী মাস থেকে আবেদন গ্রহণ করে শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ইবতেদায়ি মাদরাসার প্রধানরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন পাচ্ছেন না। নীতিমালায় ১১তম গ্রেডে বেতনের কথা বলা হলেও ১৫ গ্রেডে বেতন পেয়ে তারা বঞ্চিত হচ্ছেন। আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়। নীতিমালা অনুসারে, ১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ির প্রধান শিক্ষকরাশিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার আদেশ জারি হয় এক বছর আগে।

তবুও তা বাস্তবায়িত হয়নি। পরে মাদরাসার এমপিও নীতিমালা সংশোধন করা হয়। গত ২৩ নভেম্বর মাদরাসার সংশোধিত এমপিও নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও ইবতেদায়ি প্রধানদের বেতন জটিলতা নিরসন হচ্ছিল না। গত ২৪ ফেব্রুয়ারি ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেডে বেতন দিতে ফের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা আদেশে বলা হয়েছে, মাদরাসার ইবতেদায়ি প্রধানদের ১৫ গ্রেডের পরিবর্তে ১১ গ্রেডে এমপিও দেয়ার বিষয়ে মাদরাসার সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris