৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীতে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীতে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

নগর ভবন হতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর হয়ে শিরোইল বাস টার্মিনাল হয়ে ভদ্রা স্মৃতি অম্লান মোড় হয়ে পদ্মা আবাসিক হয়ে অগ্রণী স্কুল হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে ৪৩টি মামলা দায়ের করে ৮৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন