চাঁপাইনবাবগঞ্জে কলেজ ছাত্রের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের বিকাশ ঘোষের ছেলে আকাশ ঘোষ (১৮)। রবিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির দ্বোতলার ফ্যানের হুকে গলায় রশি পেচিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে।
নিহত আকাশ বালুগ্রাম আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক মেয়ের সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিলো আকাশ ঘোষের। নিহত আকাশের বড় চাচা জয় কুমার জানান, একই এলাকার একটি মেয়ের সঙ্গে আকাশের সম্পর্ক ছিলো।
আমরা পারিবারিকভাবে বিয়ের চেষ্টা করলে মেয়ের পরিবার আকাশের সাথে বিয়ে দেবে না বলে জানিয়ে দেয়। পরে এটি সহ্য করতে না পেরে আত্মহত্যা করে আকাশ ঘোষ। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, মরদেহটি উদ্বার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃতু মামলা হয়েছে বলেও জানান তিনি।
