তানোরে নবাগত ইউএনওকে শুভেচ্ছা
তানোর প্রতিনিধি : রাশাহীর তানোরে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বাঁধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান,
তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দিন বাবু প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
