বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মিলনমেলা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ২০ মার্চ আপন ভূবন পিকনিক এন্ড স্যুটিং স্পট, গাজীপুর -এ সারাদিন ব্যাপী “ছুটি” নামক বার্ষিক মিলনমেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলনমেলায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গনি ও সাধারন সম্পাদক ইমরান হাসানকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান ও সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল থেকে দেশের বিভিন্ন মহানগর, জেলা ও থানা থেকে দলে দলে রেস্তোরাঁ ব্যবসায়ীরা স্ব-পরিবারে প্রানের টানে অনুষ্ঠানে যোগদান করতে থাকেন। সারা দেশের রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপস্থিতিতে আপন ভূবন পিকনিক এন্ড স্যুটিং স্পটটি মহা মিলনমেলায় পরিণত হয়ে ওঠে। মধ্যান্যভোজের পরে জাকজমকপূর্ণ মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল রেস্তোরাঁ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ¦বান জানান।
