ডা. লুৎফর রহমানের মৃত্যুতে মেয়রের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : স্বাচিপ রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ও রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
