সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

রাজশাহীতে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ শুরু

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে গতকাল সোমবার থেকে বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লীগের খেলা শুরু হয়েছে। টস জয়ী চট্রগাম ডিভিশন ব্যাট করতে নেমে শাহাদৎ হোসেনের উপর ভর করে ১ম ইনিংশে ৯০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে দিন শেষে ২৫৬ রান সংগ্রহ করে।

দলের পক্ষে ইয়াসির আলী ১১৯ বলে ৬৩, শাহাদৎ ২২৪ বলে ৮৮ ও ১০১ বলে ৫৫ রান করেন মেহেদী হাসান। রাজশাহীর ফরহাদ রেজা ৩৬ ও আসাদুজ্জামান ৫৫ রান খুইয়ে ২টি করে উইকেট নেন। এছাড়াও সাইফুল ইসলাম ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন। এই লীগের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার।

বিভগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আকবর আমিন বিদুত্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব ও ওয়াল্টন গ্রুপের প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris