প্রেস বিজ্ঞপ্তি : পাবনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার অনূর্ধÑ১৮ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলায় গতকাল সোমবার সফররত রাজশাহী ৭ উইকেট হারায় বগুড়া জেলাকে। টসে হেরে বগুড়া ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ১৪৪ রান। দলের পক্ষে জাহাউল নাইম ২৩, তানভীর আহমেদ ২৭ ও নাইমুর রহমান ২২ রান করেন।
বিপক্ষে ইকরামুদ্দিন ২৪ রান খুইয়ে ৪টি,মেহেদী ২৫ রান খুইয়ে ৩টি ও তারেক সাবু ৩৪ রান খুইয়ে ২টি উইকেট নেন। জবাবে রাজশাহী ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ৩ উইকেট খুইয়ে সংগ্রহ করে ১৪৫ রান। দলের পক্ষে শাহরিয়ার ইমন ৩৫,আশরাফুল ইসলাম অপরাজিত ৫৫ ও তারেক সাবু অপরাজিত ২২ রান করেন । বিপক্ষে কামারুজ্জামান ৩৪, নাইমুর রহমান ৪৩ রিয়াল শেখ ৩০ রান খুইয়ে ১টি করে উইকেট নেন।