সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

এফএনএস : হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার মিয়ামি ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। মুখে অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা সেরেনা নিজেকে ফিট মনে না করায় এই টুর্নামেন্টে খেলছেন না। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনার আগে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

এ সম্পর্কে সেরেনা মার্কিন গণমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় আমি সত্যিই দারুন হতাশ। এখানে আমার বাড়ি বলে মিয়ামি টুর্নামেন্ট আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। এ বছর অত্যন্ত চমৎকার কিছু সমর্থককে দেখতে পাবনা বলে আমি দু:খিত। আশা করছি দ্রুতই এখানে আবারো ফিরে আসতে পারবো।’

গত বছর করোনা মহামারীর কারণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। সেরেনা নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্ণামেন্টের আকর্ষণ আরো কমে গেল বলে সংশ্লিষ্টদের ধারনা। আটবার এই টুর্ণামেন্টে শিরোপা জয় করেছেন ৩৯ বছর বয়সী সেরেনা।


আরোও অন্যান্য খবর
Paris